Tuesday, 27 June 2023

আর নয় লেমিনেটিং আইডি কার্ড , এখানে পাবেন স্মার্ট আইডি কার্ড

আর নয় লেমিনেটিং আইডি কার্ড , এখানে পাবেন স্মার্ট আইডি কার্ড

 জীবনকে সহজতর করতে  যে কোন কার্ডকে স্মার্ট কার্ড করে ফেলুন  স্বল্প খরচে। 



যেমন জাতীয় পরিচয় পত্র, স্কুল কলেজের পরিচয় পত্র, করোনা ১৯ এর  আইডি কার্ড।  প্রতিদিনই অর্ডার নেওয়া হয়। কিন্তু  সাপ্তাহে দুইদিন প্রতি রবি ও বুধ বার ডেলিভারী দেওয়া হয়।  রেডি ফাইল ক্ষেত্রে ১৫০ টাকা প্রতি পিস ও স্কান করে নিলে ২০০ টাকা প্রতি পিস আইডি কার্ড।




যোগাযোগের ঠিকানাঃ
সুমন ডিজিটাল সার্ভিসেস
প্রোঃ মোঃ আব্দুল জলিল
মেঘারাম বাজার, মোগলহাট, লালমনিরহাট।
মোবাইলঃ ০১৯১৫৮৯৮২৫০, ০১৮৪৯৭৪৭৪১৮, ০১৭১৫৪৬৪৯১৯
ধন্যবাদ


Monday, 6 March 2023

জাতীয় পরিচয় পত্র সংশোধন তথ্য

জাতীয় পরিচয় পত্র সংশোধন তথ্য

জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কত দিন লাগে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।



জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে  সাধারণত ৭ থেকে ৪৫ দিন সময় প্রয়োজন হয়। সংশোধনের ধরনের ক্যাটাগরি অনুযায়ী সময়ের পরিবর্তন হয়। অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন করার পর প্রথমে আবেদনটি ঢাকা নির্বাচন কমিশনের হেড অফিসে দায়িত্বরত কর্মকর্তার কাছে চলে যায়। উক্ত কর্মকর্তা আবেদনটি ক্যাটাগরি করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের নিকট প্রেরণ করে।

পরবর্তীতে উক্ত অফিসার আপনার আবেদনটি যথাযথভাবে যাচাই-বাচাই করে সঠিক হলে অনুমোদন দেন তথ্যের গড়মিল থাকলে সেক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।

 জাতীয় পরিচয় পত্রের সকল তথ্যগুলোকে মোট ৪টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। উক্ত ক্যাটাগরি অনুযায়ী সময় নির্ধারণ করা হয়েছে।

 

ক্যাটাগরির ধরন

সংশোধনের ধরন

সময়কাল

নামের আংশিক পরিবর্তন

৭ দিন

নামের বানান সংশোধন

বাংলা ও ইংরেজি নাম মিল করন

লিঙ্গ পরিবর্তন

বৈবাহিক অবস্থান সংশোধন

৩ বছর পর্যন্ত জন্ম তারিখ সংশোধন

রক্তের গ্রুপ সংশোধন

মোবাইল নম্বর পরিবর্তন

ঠিকানা সংশোধন

৫ বছর পর্যন্ত জন্ম তারিখ সংশোধন

১৫ দিন

স্বাক্ষর, ছবি, আঙ্গুলের ছাপ বা আইরিশ আপডেট

ধর্ম পরিবর্তন

শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন

স্বামী/স্ত্রীর নাম সংযোজন/বিয়োজন

প্রতিবন্ধকতা/অসমর্থতা

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অনুযায়ী সম্পূর্ণ নাম পরিবর্তন

৩০ দিন

৫ বছরের বেশি জন্ম তারিখ সংশোধন (নির্বাচনে প্রার্থীর সীমা, চাকরীর বয়স সীমা, মুক্তিযোদ্ধা, ভোটার যোগ্যতা, বয়স্কভাতা অর্জনের বয়স সীমা ব্যতীত)

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ব্যতীত, অন্যান্য প্রমাণের ভিত্তিতে সম্পূর্ণ নাম পরিবর্তন

৪৫ দিন

জন্ম তারিখ সংশোধন (সকল ক্ষেত্রে)

 

 

 

 


ভোটার তালিকা দেখুন এখানে

ভোটার তালিকা দেখুন এখানে

 



সম্মানিত ভোটরগণ আপনারা যারা ভোটার হবার পর এখনো জাতীয় পরিচয় পত্র তুলতে পারেননি, অনলাইনে, ফরম নং/ জাতীয় পরিচয় পত্র নং/ জন্ম তারিখ সঠিক নয় তারা এখান থেকে সঠিক তথ্য পাবেন। ভোটার তালিতা যাচাই 100 টাকা এন আইডি প্রসেসিং ফি 400 টাকা।



[বিঃদ্রঃ  আজ 06/03/2023 রোজ সোমবার শুধুমাত্র ঢাকা জেলার আছে। বাকী তালিকা পেলে জানাবো]

Tuesday, 28 February 2023

NID সংশোধন প্রশ্নোত্তর পর্ব

NID সংশোধন প্রশ্নোত্তর পর্ব

সাধারন নির্দেশনাবলীজাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসাজাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা

১। প্রশ্নঃ কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়?

উত্তরঃ অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

২। প্রশ্নঃ কার্ডে কোন সংশোধন করা হলে তার কি কোন রেকর্ড রাখা হবে?

উত্তরঃ সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।

৩। প্রশ্নঃ ভুলক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে?

উত্তরঃ জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।

৪। প্রশ্নঃ আমি অবিবাহিত। আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে। কিভাবে তা সংশোধন করা যাবে?

উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে।

৫। প্রশ্নঃ বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি?

উত্তরঃ নিকাহনামা ও স্বামীর আইডি কার্ড এর ফটোকপি সংযুক্ত করে অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে।

৬। প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম বিভাবে বাদ দিতে হবে?

উত্তরঃ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।

৭। প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিভাবে সংযুক্ত করতে পারি?উত্তরঃ প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবিননামাসহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।

৮। প্রশ্নঃ আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি?

উত্তরঃ অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উলেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।

৯। প্রশ্নঃ আমার আইডি কার্ড এর ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কি করা দরকার?

উত্তরঃ এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।

১০। প্রশ্নঃ নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?

উত্তরঃ এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সনদ, চাকুরীর প্রমাণপত্র, নিকাহ্‌নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।

১১। প্রশ্নঃ নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?

উত্তরঃ এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, ওয়ারিশ সনদ, ইউনিয়ন/পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।

১২। প্রশ্নঃ পিতা/মাতাকে ‘মৃত’ উল্লেখ করতে চাইলে কি কি সনদ দাখিল করতে হয়?

উত্তরঃ পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে।

১৩। প্রশ্নঃ ঠিকানা কিভাবে পরিবর্তন/ সংশোধন করা যায়?

উত্তরঃ শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারনেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসে ফর্ম ১৩ এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোন ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফর্মে আবেদন করে সংশোধন করা যাবে।

১৪। প্রশ্নঃ আমি বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্র ফলে বয়স্ক ভাতা বা অন্য কোন ভাতা খুব প্রয়োজন। কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোন সরকারী সুবিধা পাচ্ছি না। লোকে বলে আইডি কার্ড –এ বয়সটা বাড়ালে ঐ সকল ভাতা পাওয়া যাবে?

উত্তরঃ আইডি কার্ড এ প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতিত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, প্রামানিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।

১৫। প্রশ্নঃ একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা/মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে কিভাবে তা সংশোধন করা যায়?

উত্তরঃ সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/ উপজেলা/ জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রামাণিক দলিলসহ আবেদন করতে হবে।

১৬। প্রশ্নঃ আমি পাশ না করেও অজ্ঞতাবশতঃ শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদুর্দ্ধ লিখেছিলাম এখন আমার বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কি?

উত্তরঃ আপনি ম্যাজিস্ট্রেট আদালতে এস.এস.সি পাশ করেননি, ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপিসহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে।

১৭। প্রশ্নঃ আইডি কার্ড এ অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে। এ ভুল কিভাবে সংশোধন করা যাবে?

উত্তরঃ ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে অনলাইন/এনআইডি রেজিস্ট্রেশন উইং/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে।

১৮। প্রশ্নঃ রক্তের গ্রুপ অন্তর্ভূক্ত বা সংশোধনের জন্য কি করতে হয়?

উত্তরঃ রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হয়।

১৯। প্রশ্নঃ বয়স/ জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি?

উত্তরঃ এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদ প্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারী পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।

২০। প্রশ্নঃ স্বাক্ষর পরিবর্তন করতে চাই, কিভাবে করতে পারি?

উত্তরঃ নতুন স্বাক্ষর এর নমুনাসহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে।

২১। প্রশ্নঃ আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, আমার কাছে প্রামাণিক কোন দলিল নেই, কিভাবে সংশোধন করা যাবে?

উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২২। প্রশ্নঃ একটি কার্ড কতবার সংশোধন করা যায়?

উত্তরঃ এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে। তবে যুক্তিযুক্ত না হলে কোন সংশোধন গ্রহণযোগ্য হবে না।